সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য: কলাপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা
হোম পেজ » পটুয়াখালী » নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য: কলাপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ‘নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মো. নাছির উদ্দিন হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব ও পরিবেশ সংগঠক নজরুল ইসলাম।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা’, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পক্ষ দলের বিতার্কিক ছিলেন রাইসা ইসলাম, সৈয়দা মিফতাহুল জান্নাত ও লামিয়া ইসলাম। বিপক্ষে অংশ নেন আবদুজ্জাহের আল নাহিয়ান, মো. হাসিব ইসলাম ও মো. কায়েদ হাসান। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।
প্রতিযোগিতায় পক্ষ দল চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দল রানারআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন যৌথভাবে রাইসা ইসলাম ও আবদুজ্জাহের আল নাহিয়ান। শেষে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৪:১৭:২৭ ● ৫৯ বার পঠিত
