সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে আজ মঠবাড়িয়ায় দুলালের জনসভা
হোম » পিরোজপুর » ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে আজ মঠবাড়িয়ায় দুলালের জনসভা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলালের আয়োজনে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে প্রধান ও শেষ জনসভায় তিনি ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
একই দিনে সন্ধ্যা ৬টায় মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে নারীদের অধিকার, নিরাপত্তা ও সামাজিক ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করা হবে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, উভয় কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং পরিবর্তনের পক্ষে জনমত আরও জোরদার হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ কে এম হুমাউন কবির জানান, কর্মসূচিকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:০৩:০৮ ● ১৫৮ বার পঠিত
