বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬

বরিশাল-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

বরিশাল–১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী জহির উদ্দিন স্বপনের গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ কর্মসূচি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) গৌরনদী পৌরসভার বাংলা বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় জহির উদ্দিন স্বপন বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে। সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

গণসংযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৫ ● ৩৪ বার পঠিত