রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬

গৌরনদীতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকার বঞ্চিতের অভিযোগ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকার বঞ্চিতের অভিযোগ
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


গৌরনদীতে ভোটাধিকার বঞ্চিতের অভিযোগ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বসবাসরত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অর্ধশতাধিক ব্যক্তি ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ তুলেছেন। এতে তারা সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন।

রবিবার রাত ৮টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চড়ুইভাতি রেস্টুরেন্টের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ জানানো হয়।

সমাবেশে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা বলেন, আমাদের জাতীয় পরিচয়পত্র আছে। কিন্তু ভোটার তালিকায় নাম নেই। আমরা নাগরিক হিসেবে মৌলিক অধিকার চাই, ভোটাধিকার নিশ্চিত চাই।

তারা অভিযোগ করেন, ভোটাধিকার ছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। সমাজের নানা স্তরে এখনো বৈষম্যের শিকার হতে হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

এসময় তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। পাশাপাশি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তোলেন। তাদের ভাষ্য, কাজের সুযোগ পেলে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান

বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৯ ● ১৫০ বার পঠিত