শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
মানুষের প্রতি অন্ধভক্তি নয়, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে: ছারছীনার পীর
হোম পেজ » ঝালকাঠী » মানুষের প্রতি অন্ধভক্তি নয়, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে: ছারছীনার পীর

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ছারছীনা শরীফের পীর হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মানুষ ভুল এবং পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী ও সত্য। তাই আমাদের মানুষের প্রতি অন্ধভক্তি না রেখে একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল ও অনুগত হওয়া উচিত। তিনি বলেন, মানুষ স্বার্থপর বা দ্বিমুখী আচরণকারী হতে পারে; মুখে প্রশংসা করলেও অন্তরে ভিন্ন কিছু রাখতে পারে। বিপরীতে, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সাহায্যকারী এবং চিরস্থায়ী কল্যাণদাতা, তাই আমাদের আল্লাহমুখী হতে হবে।
বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত পীর ছাহেব এসব কথা বলেন।
মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন।
বাংলাদেশ সময়: ১৯:০৫:২৯ ● ১০২ বার পঠিত
