মোংলায় বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

হোম পেজ » খুলনা » মোংলায় বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬


 

মোংলায় বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ সাফিয়া বেগম (৫৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা, নগদ ৪২ হাজার টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের হয়েছে। এরপর গ্রেপ্তারকৃত ওই নারীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩২ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ