সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
ডেভিল হান্ট ফেজ-২: দুমকিতে আ.লীগ নেতা গ্রেপ্তার
হোম পেজ » পটুয়াখালী » ডেভিল হান্ট ফেজ-২: দুমকিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাওলাদার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে চরবয়েড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
দুমকি থানার পুলিশ জানায়, ডেভিল হান্ট ফেজ- ২ অভিযানের অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি সাগরকন্যাকে নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:১১:২৫ ● ১৪৩ বার পঠিত
