শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার আবাসিক হোটেল খান প্যালেসের গলিতে এমন কাণ্ডে জড়িত চার গাঁজাসেবীকে আটক করা হয়েছে। কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এর ভ্রাম্যমাণ আদালত এসময় আটককৃতদের দণ্ডাদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আরমান (২৫), হাসান (১৯), মো. হানিফ (৪৫) ও মো. মারুফ হাওলাদার (২০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী-এর একটি চৌকস টিম সহায়তা করে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
বাংলাদেশ সময়: ২২:২৯:৪৩ ● ১২৩ বার পঠিত
