রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
শীতার্তদের পাশে উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি
হোম » পটুয়াখালী » শীতার্তদের পাশে উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি। সংগঠনটির সভাপতি মোঃ তানজিল মীর শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের রক্ষা করতে ঢাকার বিভিন্ন ফুটপাতে রাতযাপনকারী হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
জানা গেছে, তিনি ব্যক্তিগত গাড়িতে গভীর রাতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে খোলা আকাশের নিচে অবস্থান করা শীতার্তদের শরীরে কম্বল পরিয়ে দেন। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই মানবিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংগঠনটি দাবি করেছে।
এছাড়াও গত ১২ ডিসেম্বর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সদস্য হারুন মীর এবং মোঃ নয়ন মোল্লা (ডিজাইনার মা এন্টারপ্রাইজ)।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে। এলাকাবাসী সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:২৫:৪৬ ● ১২৯ বার পঠিত
