সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫

খুলনায় এনসিপি নেতাকে গুলি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার

হোম পেজ » রাজশাহী » খুলনায় এনসিপি নেতাকে গুলি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫


 

খুলনায় এনসিপি নেতাকে গুলি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করার ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে ২০টি অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১০টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ রোধ এবং অপরাধীদের যাতে সীমান্ত পেরিয়ে পালাতে না পারে- সে লক্ষ্যেই টহল ও চেকপোস্ট সংখ্যা বাড়ানো হয়েছে।

চেকপোস্টগুলোতে যানবাহন ও যাত্রীদের নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। তল্লাশি কার্যক্রমে ডগ স্কোয়াডও যুক্ত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় অরক্ষিত বা কাঁটাতারের বেড়া নেই, সেখানে বাড়তি সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনায় দুর্বৃত্তরা প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৭:২৭ ● ১০২ বার পঠিত