উপকূলীয় কলাপাড়ায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা পূরণ

হোম পেজ » পটুয়াখালী » উপকূলীয় কলাপাড়ায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা পূরণ
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


উপকূলীয় কলাপাড়ায় এবার আমন ধানের লক্ষ্যমাত্রা পূরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কলাপাড়ায় চলতি মৌসুমে আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টি এবং উপজেলা কৃষি বিভাগের নিয়মিত তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশাও রয়েছে কৃষকদের।
কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ সোনালী ফসলে ছেয়ে গেছে। দোল খাচ্ছে পাকা আমন ধান। ধান মাড়াই, শুকানো এবং বিক্রিসহ নানা কাজে কৃষকদের ব্যস্ততা বেড়েছে। দম ফালানোর ফুরসতও নেই তাদের।
কলাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর কলাপাড়ায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় ৩ হাজার হেক্টর জমিতে। লক্ষ্য পূরণ ছাড়িয়ে আরও বেশি ফলন হয়েছে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামের কৃষক মো. জামিল সাগরকন্যাকে বলেন, এবার আল্লাহর রহমতে ধান খুব ভালো হইছে। সার-বীজ ঠিকমতো পাইছি, বৃষ্টিও ভালো হইছে। ফলন দেখে আমরা খুব খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসাইন বলেন, কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উন্নত জাতের বীজ ব্যবহার ও মাঠ পর্যায়ে তদারকির সুফল দেখা দিয়েছে। কৃষকেরা যথাযথ ন্যায্যমূল্য পেলে ভবিষ্যতে আরও আগ্রহ নিয়ে ধান চাষ করবেন।


এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০৮ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ