বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের জন্মবার্ষিকীতে নতুন ঘর পেল অসহায় নারী
হোম পেজ » খুলনা » তারেক রহমানের জন্মবার্ষিকীতে নতুন ঘর পেল অসহায় নারী
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
পলিথিনের ঢাকা ঝুপড়ি ঘরে বসবাসকারী মোংলার সোনাইলতলায় নতুন ঘর উপহার পেয়েছেন অসহায় নারী আনজিরা বেগম (৬৫)। স্বামীর সন্তানহারা এই নারী সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এ সহায় সম্বলহীন নারীকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়নীত প্রাত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে অসহায় এ নারীকে সাথে নিয়েই ফিতা কেটে এ নতুন ঘরের উদ্বোধন করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ।
স্বামী ও সন্তানহীন আনজিরা বেগম দীর্ঘদিন ধরে অন্যের জায়গার উপর পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এটি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসায় দ্রুত সময়ের মধ্যে তার জন্য এ নতুন ঘরটি নির্মাণ করে দেন।
এরআগে গত ৬ ডিসেম্বর বাগেরহাটের রামপালের ভাগা এলাকার অসহায় ভিক্ষুক বাকপ্রতিবন্ধী দীপালি রানী শীলকে তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এই নারীকে সামাজিক দায়বদ্ধতা এবং দলীয় নির্দেশনা আলো ঘর প্রদান করা হয়েছে এর আগেও আরো অসহায় লোকদেরকে ঘর ও সাঁকো নিমান করে দেয়া হয়েছে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:২১:২০ ● ১৩৫ বার পঠিত
