বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫
কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নে নারী কৃষকদের কর্মসূচি
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মানবাধিকার দিবসে কৃষিনীতি বাস্তবায়নে নারী কৃষকদের কর্মসূচি
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কৃষিনীতি ২০১৮ বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবি তুলে ধরে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের নারী কৃষকদের উদ্যোগে এবং আভাস ও অপঃরড়হঅরফ ইধহমষধফবংয-এর সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।
‘নারী কৃষকের অধিকার ও মানবাধিকার’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা।
নারী কৃষকরা দাবি করেন- কৃষি কাজে নারীর স্বীকৃতি, গ্রামীণ এলাকার নারীবান্ধব যোগাযোগ ব্যবস্থা ও হাটবাজার উন্নয়ন, সরকারের মাধ্যমে কৃষিপণ্যের মূল্য নির্ধারণ, সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য ক্রয়, নারী কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা, নারী কৃষকদের সরকারি কৃষক তালিকাভুক্তকরণ ও সরকারি সব প্রণোদনায় নারী কৃষকদের অন্তর্ভুক্তিকরণ।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:৫০:১০ ● ১৭০ বার পঠিত
