শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
বাগেরহাটে লিফলেট বিতরণে এনসিপি প্রার্থী মোল্যা রহমতুল্লাহ
হোম » খুলনা » বাগেরহাটে লিফলেট বিতরণে এনসিপি প্রার্থী মোল্যা রহমতুল্লাহ
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিনাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও বাগেরহাট-৩ আসনের দলীয় প্রার্থী মোল্যা রহমতুল্লাহ বলেছেন, নতুন প্রজন্ম রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। তারা হত্যা, গুম, দখলবাজি বা রাহাজানি চায় না। যারা পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের জায়গা এদেশে হবে না।
শনিবার সন্ধ্যায় দলীয় লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। শাহাদাতের মোড় থেকে তিনি এ প্রচারণা শুরু করেন। পরে পৌর শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে নিজের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এতে এনসিপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মোল্যা রহমতুল্লাহ বলেন, মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি। আগে বুঝতে পারিনি যে সমর্থন এত বেশি। মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। জনগণের প্রত্যাশা পূরণে দল গঠন করা হয়েছে। যারা অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তাদের জায়গা এখন দিল্লিতে। এদেশে নয়। কেউ ফ্যাসিবাদের রাজনীতি ফিরিয়ে আনতে চাইলে কঠোর হাতে প্রতিহত করা হবে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ২০:৩৫:৪০ ● ১২৪ বার পঠিত
