রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
কুয়াকাটায় আহত নিশি বক উদ্ধার ও অবমুক্ত
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় আহত নিশি বক উদ্ধার ও অবমুক্ত
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটায় আহত একটি নিশি বক (নাইট হেরন) উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)।
শনিবার পাশ্ববর্তী এলাকা আলীপুর মৎস্য বন্দরের একটি মুরগির দোকান থেকে অসুস্থ অবস্থায় আটকে রাখা বকটিকে উদ্ধার করা হয়।
উপরা’র সদস্যরা রাতে বকটিকে প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসা শনিবার সন্ধ্যায় কুয়াকাটা ইলিশ পার্ক-ইকো রিসোর্ট এলাকার নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন।
উপরা আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘জনসচেতনতা বাড়লে উদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে। সবাইকে বন্যপ্রাণী সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে এম মনিরুজ্জামান বলেন, বন্যপ্রাণী আটক, বিক্রি বা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কোথাও এমন পরিস্থিতি দেখলে বন বিভাগকে জানান।
বাংলাদেশ সময়: ১২:৩০:৩৮ ● ২৭৩ বার পঠিত
