রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা
হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রী মুকুল বেগম (৫০)-কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে সাতটার দিকে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুকুল ওই এলাকার মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাবার শেষে ইমাম হাবিবুর রহমান নামাজ পড়াতে মসজিদে যান। ওই সময় মুকুল বেগম ঘরে একাই ছিলেন। সন্ধ্যায় প্রতিবেশী এক নারী ঘরে গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ২২:০০:১৪ ● ২২৫ বার পঠিত
