মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫

কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো তাসমিয়া (৭) ও তাইবা (২)।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে তাসমিয়া এবং সকাল সোয়া ১০টার দিকে তাইবাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত তাসমিয়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিন আকনের মেয়ে। আর তাইবা বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামের নূর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির সবার অগোচরে গোসল করতে গিয়ে তাসমিয়া পানিতে ডুবে যায়। অপরদিকে, তাইবা পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ডুবে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫৭ ● ৩৪৩ বার পঠিত