রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫

৩১ দফা বাস্তবায়নে আগৈলঝাড়ায় বিএনপি নেতার লিফলেট বিতরণ

হোম পেজ » বরিশাল » ৩১ দফা বাস্তবায়নে আগৈলঝাড়ায় বিএনপি নেতার লিফলেট বিতরণ
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫


৩১ দফা বাস্তবায়নে আগৈলঝাড়ায় বিএনপি নেতার লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট, সানুহার ও গৈলা বাজার এলাকায় তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব ইসলাম মাহবুব, আগৈলঝাড়া যুবদলের সভাপতি সোভন রহমান মনির, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির এবং গৈলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৫ ● ২৫৬ বার পঠিত