শনিবার ● ৪ অক্টোবর ২০২৫

কলাপাড়ায় আপন নিউজ বিডির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সভা

হোম » গণমাধ্যম » কলাপাড়ায় আপন নিউজ বিডির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সভা
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


আপন নিউজ বিডি ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা কলাপাড়ায়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকমের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। সাংবাদিক ইভান মাতুব্বর ও রাসেল মোল্লার সঞ্চালনায় এবং আপন নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওসার, প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম ও মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এবং সাবেক সম্পাদক কাজী সাঈদ।

বক্তারা আপন নিউজ বিডি ডটকমের ক্রমোন্নত অগ্রগতি কামনা করে বলেন, এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে অব্যাহত রাখতে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অপরাধ নির্মূলে সত্য তথ্য প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে কেক কাটা ও অতিথিদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৩৫:২৫ ● ২৩৭ বার পঠিত