সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে ইজারার টাকা তুলতে বাধা, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

হোম » বরিশাল » গৌরনদীতে ইজারার টাকা তুলতে বাধা, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বুধবার ● ৯ জুলাই ২০২৫


বামে অভিযুক্ত বিএনপি নেতা বাচ্চু প্যাদা এবং ডানে লিখিত অভিযোগের কপি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

গৌরনদীর মিয়ারচর লঞ্চঘাটে ইজারার টাকা উত্তোলনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। ইজারাদার তরিকুল ইসলাম লিখিত অভিযোগে জানান, গত এক সপ্তাহ ধরে বিএনপি নেতা বাচ্চু প্যাদা ও তার সহযোগীরা তার লোকজনকে বাধা দিচ্ছেন।

 

বুধবার সকালে টাকা তুলতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইজারাদার তরিকুল জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দরপত্রে অংশ নিয়ে তিনি লঞ্চঘাটটি এক বছরের জন্য সর্বোচ্চ দর দিয়ে ইজারা নেন।

 

অভিযোগ অস্বীকার করে বাচ্চু প্যাদা বলেন, আওয়ামী লীগের কর্মীদের দিয়ে টাকা তোলার বিষয়ে জানতে চেয়েছিলাম। কোনো বাধা দেইনি।

 

উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৮:১৬ ● ২৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ