সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

হোম » কৃষি » ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪


ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর সভাপর মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
এসময় কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ পৌর কাউন্সিলর, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:৪৩ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ