সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে ছয় জুয়াড়ি গ্রেফতার

হোম » কৃষি » গৌরনদীতে ছয় জুয়াড়ি গ্রেফতার
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪


গৌরনদীতে ছয় জুয়াড়ি গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে  আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার গাইনেরপাড় গ্রামের শাহিন বেপারী (২৫), আলমাছ ইসলাম মোল্লা (২৫),  আশিক মাতুব্বার (২৬), মো. আলামিন ঘরামী (২৭), পূর্ব ডুমুরিয়া গ্রামের  ইউনুস শরীফ (২৫), হারিছ হাওলাদাার (২৬)। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাগিশেরপাড় গ্রামে জুয়াাড় আসর থেকে  ওই জুয়াড়িদের আটক করা হয়।
গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানার এসআই মো. মুজিবুর রহমান বাদি হয়ে আটককৃত ওই  ছয় জুয়াড়িকে আসামি করে রাতেই গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ছয় জুয়াড়িকে গ্রেফতার দেখিয়ে তাদেরকে  গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৮:১৬ ● ৪৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ