সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতির বসতঘরে অগ্নিকান্ড

হোম » কৃষি » ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতির বসতঘরে অগ্নিকান্ড
মঙ্গলবার ● ৯ জানুয়ারী ২০২৪


ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতির বসতঘরে অগ্নিকান্ড

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ তালুকদারের বসতঘর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আরিফ তালুকদার মালোয়ার গ্রামের ৪নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলে ততক্ষনে সব পুড়ে যায়। এসময় তাদের ঘরে কোন লোকজন ছিল না।
নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসকে ফোন দিলেও তারা আসতে অনেক দেরি করেছেন, যথাসময়ে আসলে হয়তো কিছু মালামাল রক্ষা করা যেত ।
ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার মুঠোফোনে বলেন, আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়েছে। এতে নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিরোধী দলের রাজনীতির সাথে জরিত থাকায় গত কয়েকমাস ধরে পরিবারসহ কেউ বাসায় ছিল না। আগুন কিভাবে লেগেছে জানি না। প্রতিবেশীরা ফোন করে আগুন লাগার বিষয়টি আমাকে জানায়।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী খোলা কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কেই/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৩:০৫ ● ৪০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ