বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬

গৌরনদীর বাকাই বাজারে আস্থা সেবা কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীর বাকাই বাজারে আস্থা সেবা কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


গৌরনদীর বাকাই বাজারে আস্থা সেবা কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে আস্থা সেবা কেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকাই বাজার কমিটির সভাপতি মো. সালাউদ্দিন সরদার।

 

এ সময় উপস্থিত ছিলেন অর্জুন পাত্র, মো. হান্নান হোসেন, সোনালী ব্যাংক পিএলসি মেধাকুল শাখার প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মো. হান্নান হোসেন, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইমরান হোসেন জনি, মিলন হালদার, মো. শহিদ ফকির, মুক্তা রানী পাত্র, অমিয় রতন ঘটকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাপস কুমার পাত্র।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আস্থা সেবা কেন্দ্র এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক উন্নতি, সাফল্য এবং মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫২