বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬

দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, খামারিদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা

হোম » পটুয়াখালী » দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, খামারিদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, খামারিদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনাসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খামারিদের সমস্যা সমাধান, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিক হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন ও সমাজসেবা কর্মকর্তা ওলিউল ইসলাম।

 

আলোচনা সভায় স্থানীয় খামারিরা প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরেন। খামারিদের সমস্যা সমাধান, আধুনিক ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার বিষয়ে আলোচনা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৩