বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬

কয়রায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন

হোম » রাজনীতি » কয়রায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬


 

কয়রায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোডাউনে অসংখ্য নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোর্শেদ ও মাস্টার রফিকুল ইসলাম।

 

এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান ইছান, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আকবর হোসেন, মো. ইউনুস আলী, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, মিজানুর রহমান লিটু, হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রনেতা যথাক্রমে আম্মার হোসেন রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান রানা, জাহাঙ্গীর ও মুস্তাকিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০০:০৭