বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের উত্তর মজিদবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন (২৫) ওই গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম শাওনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, অভিযান চালিয়ে শাওনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে একইদিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫২:০৬
