বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৬৭ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি রাকিব
হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ৬৭ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি রাকিব
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
প্রায় চার বছর পর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রাকিব মৃধাকে সভাপতি, মো. আদনান হোসেন শাওনকে সাধারণ সম্পাদক ও সম্রাট সিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৬৭ সদস্যবিশিষ্ট কমিটিতে ৪৩ জন সহসভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ জন সহসাংগঠনিক সম্পাদক রয়েছেন।
কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী। তিনি বলেন, জেলা ছাত্রলীগ মির্জাগঞ্জে যে কমিটি দিয়েছে, তা ভালো হয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে চললে ভালো হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। প্রায় চার বছর পর নতুন কমিটি ঘোষণা করা হলেও বর্তমানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:০২:৫৯
