মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে বাস্তবতা ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ
হোম » বরগুনা » বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে বাস্তবতা ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা, বাস্তবতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। তিনি বলেছেন, জমির প্রকৃত বাজারদর বিবেচনায় নিয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য মূল্য নির্ধারণ করতে হবে। এতে জমি কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলনকক্ষে পৌর এলাকাভুক্ত জমির বাজারমূল্য নির্ধারণবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জমির বাজারমূল্য নির্ধারণে এলাকার অবস্থান, যোগাযোগব্যবস্থা, জমির শ্রেণি, বাণিজ্যিক গুরুত্ব ও বিদ্যমান বাজারদর বিবেচনায় নিতে হবে। বাস্তবসম্মত মূল্য নির্ধারণের মাধ্যমে কোনো পক্ষ যাতে অযথা হয়রানি বা আর্থিক ক্ষতির শিকার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
সভায় বরগুনার জেলা রেজিস্ট্রার, পৌরসভার প্রশাসক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা মৎস্য কর্মকর্তা, বরগুনা সদর সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় পৌর এলাকার বিভিন্ন স্থানের জমির বিদ্যমান বাজারদর, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং এ-সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অংশীজনেরা তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ, বাস্তবসম্মত ও জনবান্ধব বাজারমূল্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৬
