মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

হোম » পিরোজপুর » পিরোজপুরের নাজিরপুরে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

পিরোজপুরের নাজিরপুরে শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রমিক দলের চার সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি গঠন করা হয়।

 

সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে এম মনিরুজ্জামান সরদার (মনির) আহ্বায়ক, মো. শহিদুল ইসলাম খান সদস্যসচিব, মো. মাইনুল ইসলাম মিন্টু যুগ্ম আহ্বায়ক এবং মো. শোভন তালুকদারকে সদস্য করা হয়েছে।

 

জানা গেছে, নতুন কমিটির সদস্যসচিব মো. শহিদুল ইসলাম খান সদ্য বিলুপ্ত কমিটিরও সদস্যসচিব ছিলেন। ওই কমিটির আহ্বায়ক মো. শোভন তালুকদারকে জেলা শ্রমিক দলের সহসভাপতি করা হয়েছে।

 

নবগঠিত কমিটির আহ্বায়ক এম মনিরুজ্জামান বলেন, ছাত্ররাজনীতির সময় তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদের উপজেলা সভাপতি ছিলেন। এ ছাড়া এর আগে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু বলেন, আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিকে অনতিবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:৫৮