মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

গলাচিপায় এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ফেরতের নির্দেশ ইউএনওর

হোম » শিক্ষা » গলাচিপায় এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ফেরতের নির্দেশ ইউএনওর
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


 

গলাচিপায় এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ফেরতের নির্দেশ ইউএনওর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। ইতোমধ্যে যেসব শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে, তা আজকের মধ্যেই ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

 

ইউএনও জানিয়েছেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সঙ্গে বিশেষ ক্লাসের নামে কোনো ধরনের ফি আদায় করা যাবে না। বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

 

শিক্ষার্থীদের আর্থিক হয়রানি বন্ধ এবং ফরম পূরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:৩০