বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
নলছিটিতে দুই বাসের সংঘর্ষ, হেলপার নিহত, আহত অন্তত ২০
হোম » ঝালকাঠি » নলছিটিতে দুই বাসের সংঘর্ষ, হেলপার নিহত, আহত অন্তত ২০
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বরিশাল থেকে কুয়াকাটাগামী গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে বরিশালগামী আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে সড়কের বাঁক অতিক্রম করার সময় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় একটি বাসের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাস দুটির চালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত হেলপারের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪:১০:০৭
