মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
গৌরনদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
হোম » বরিশাল » গৌরনদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে বরিশাল মেজবানি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে অবস্থিত রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহ।
অভিযানকালে রেস্টুরেন্টটিতে মিনি দধির মূল্যতালিকা প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং খাদ্যের মানসংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:১৮:৫৯
