মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটি, দুমকিতে আনন্দ মিছিল
হোম » পটুয়াখালী » পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটি, দুমকিতে আনন্দ মিছিল
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে দুমকি উপজেলা যুবদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত জেলা কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নবগঠিত জেলা কমিটিকে স্বাগত জানিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৭
