মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

গৌরনদীতে রবি মৌসুমে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ

হোম » বরিশাল » গৌরনদীতে রবি মৌসুমে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

গৌরনদীতে রবি মৌসুমে কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকান্দার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া।

 

কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে খেসারি, মুগ, সরিষা, সয়াবিন ও সূর্যমুখীর বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

 

কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং রবি শস্য চাষে কৃষকদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৪২