সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬

পাথরঘাটায় জালে প্যাঁচানো ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত

হোম » পিরোজপুর » পাথরঘাটায় জালে প্যাঁচানো ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্ত
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


পাথরঘাটায় জালে প্যাঁচানো ১২ ফুটের অজগর উদ্ধার, বনে অবমুক্তসাগরকন্যা প্রতিবেদক,পাথরঘাটা (বরগুনা)

 

বরগুনার পাথরঘাটায় জালে প্যাঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সাপটিকে সংরক্ষিত হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বলেশ্বর নদসংলগ্ন টেংরা এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির সাপটি উদ্ধার করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, টেংরা এলাকার ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম স্থানীয় একটি খালে জালে প্যাঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান। পরে তিনি বিষয়টি উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকিরকে জানান। খবর পেয়ে জাকির ঘটনাস্থলে গিয়ে জাল থেকে অজগরটি উদ্ধার করেন।

 

এ বিষয়ে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, সকালে জাকির হোসেন জালে প্যাঁচানো অবস্থায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সেটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:০৭