রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
কয়রায় ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা, পা ও চামড়া উদ্ধার
হোম » খুলনা » কয়রায় ২৮ কেজি হরিণের মাংসসহ মাথা, পা ও চামড়া উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
সুন্দরবনে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির অধীন ঝাপঝপিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই এলাকা থেকে হরিণের মাংস ও বিভিন্ন আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু রাড়ৈ বাদী হয়ে বন্যপ্রাণী আইনে মামলা করেছেন।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, আদালতের অনুমতি নিয়ে উদ্ধার করা হরিণের মাংস, পা ও মাথা মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৯:০২
