রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আকবর, সদস্য সচিব আরিফ
হোম » পটুয়াখালী » কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আকবর, সদস্য সচিব আরিফ
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আগের কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক আজকের সুন্দরবন-এর কলাপাড়া প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ-এর কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় প্রেসক্লাবের হলরুমে সদস্যদের দুই-তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন আবুল হাসনাত রিমন সিকদার, রাসেল মোল্লা, মো. রেহান উদ্দিন রেহান, নয়নাভিরাম গাইন, এইচ আর মুক্তা, মো. আসলাম শিকদার, সিয়াম আব্দুল্লাহ, মো. ছগীর হোসাইন ও এস এম আলমগীর হোসেন। তাঁরা যথাক্রমে দৈনিক পুনরুত্থান, দৈনিক বরিশাল আজকাল, দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক দেশটিনি, দৈনিক তারুণ্যের বার্তা, দৈনিক বাংলা, দৈনিক ঢাকা, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমাদের-এর কলাপাড়া প্রতিনিধি।
এর আগে প্রেসক্লাবের ১ নম্বর সদস্য আবুল হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের লিখিত বক্তব্য ও আলোচনার ভিত্তিতে আগের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত কমিটির সদস্য সচিব আরিফ সিকদার বলেন, ‘আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে সর্বোচ্চ চেষ্টা করব। প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই।’
প্রেসক্লাবের ১ নম্বর সদস্য আবুল হাসনাত রিমন সিকদার বলেন, নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার রক্ষায় কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৫:১১:৪৪
