শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ৪০ পিস ইয়াবাসহ আটক ২
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ৪০ পিস ইয়াবাসহ আটক ২
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী এলাকায় ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম ধানখালী এলাকার মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরকার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকন তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:০৩
