শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে দিকনির্দেশনা দিতে পটুয়াখালীর কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের পায়রা হলরুমে রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ‘ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, সাবেক সভাপতি মেজবউদ্দিন মাননু, সিকদার রিসোর্ট ও ওশান ভিউ হোটেলের ব্যবস্থাপক মো. আলামিন, ‘স্বপ্ন কুটির’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের প্রশিক্ষক জায়েদ-বিন-অন্তর, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুল সাকিব ও সদস্য নজরুল ইসলাম।

 

এ সময় ক্লিন কলাপাড়ার নির্বাহী পরিচালক লিটু বিশ্বাস, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, আলফাবেট কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা জামান সুজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩০ ● ১৫ বার পঠিত