শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
দশমিনায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দশমিনায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবু (৪০) নামে এক সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার নলখোলা বন্দরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবু ২ নম্বর আলীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব আলীপুর গ্রামের মৃত রতন আলী মুন্সির বড় ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় দশমিনা থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবুর নাম ছিল। শুক্রবার রাতে নলখোলা বন্দরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মুন্সি ইলিয়াস আহম্মেদ লাবুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬:০৫:৪০ ● ২৬ বার পঠিত
