শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

হোম » পিরোজপুর » সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ, হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

 

শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর শহরের শহীদ মিনার চত্বরে জেলা এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

 

পিরোজপুর পৌর এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম নাইমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্যসচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম সদস্যসচিব মো. কামাল হোসেন ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ শিকদার।

 

এ সময় জেলা এনসিপির নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩৫