শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

দুমকিতে গাঁজাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ

হোম » পটুয়াখালী » দুমকিতে গাঁজাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

দুমকিতে গাঁজাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. আল আমিন চাকলাদার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরগরবদী এলাকায় মুজিবর রহমান ফকির কমিউনিটি ক্লিনিকের সামনে ইটের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, বিশেষ মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আল আমিনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা এবং বাম পকেট থেকে মাদক বিক্রির ১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

 

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়। যার নিবন্ধন নম্বর পটুয়াখালী-হ-১১-২৭১৫।

 

গ্রেপ্তার আল আমিন উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদী গ্রামের মৃত ইউনুচ চাকলাদারের ছেলে।

 

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ৩৮ ধারায় মামলা হয়েছে। ১৩ নভেম্বরের দায়ের করা মামলাটির নম্বর ১৩। একই তারিখে এটি জিআর ১১৬ নম্বরে নথিভুক্ত করা হয়েছে।

 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৫৬:৪৬ ● ২৩ বার পঠিত