শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে শিশুর মৃত্যু

হোম » ঝালকাঠি » রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে শিশুর মৃত্যু
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে শিশুর মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরপাড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

রাইসা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূল্লা গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নানাবাড়ির পেছনের পুকুরপাড়ে খালাতো বোনের সঙ্গে হাত-মুখ ধুচ্ছিল রাইসা। এ সময় হঠাৎ মাথা ঘুরে পুকুরপাড়ে পড়ে যায় সে। এতে মাথার ডান পাশে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:১২:৫৬ ● ৩৩ বার পঠিত