শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

সালথায় আবারও গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল

হোম » ঢাকা » সালথায় আবারও গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


সালথায় আবারও গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) আবারও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার ভাওয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সকাল পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সালথা থানা পুলিশ। গ্রেফতার জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তির প্রায় আট মাস পর আবারও গ্রেফতার হলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।

বাংলাদেশ সময়: ২২:৩৪:২৬ ● ১৬ বার পঠিত