শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
দশমিনায় নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দশমিনায় নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়ক অবরোধ ও মিছিলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমদাদুল ইসলাম শামীম ও বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতা-কর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই কর্মসূচিতে সম্পৃক্ততার অভিযোগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের নেতা-কর্মীরা জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ ঘটনায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৩৭ ● ১৭ বার পঠিত
