বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে মহাসম্মেলন

হোম » পিরোজপুর » কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে মহাসম্মেলন
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে মহাসম্মেলনসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এ দাবিতে সংসদে আইন পাসের আহ্বান জানিয়েছেন বক্তারা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। মাগরিব পর্যন্ত চলা সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

 

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত পাকিস্তানের আমির মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী।

 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী ও সহপ্রচার সম্পাদক মুফতি শফিক সাদীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, ‘শেখ হাসিনাকে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার কথা বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি। তাই তাঁকে দিনের আলোতে পালিয়ে যেতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বলেছি, আপনি একজন মুসলিম। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন।’

 

সম্মেলনে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির পক্ষে বক্তব্য দেন। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় সংসদে আইন প্রণয়নের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৫ ● ২০ বার পঠিত