শনিবার ● ৭ নভেম্বর ২০২৬

মনপুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হোম » ভোলা » মনপুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


 

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপি, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

 

সকাল ৮টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন ও সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, যুবদল নেতা বাবুল হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।

 

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৩৭ ● ২৬ বার পঠিত