মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬

নলছিটিতে ১০৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

হোম » ঝালকাঠী » নলছিটিতে ১০৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬


নলছিটিতে ১০৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনাসাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১০৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি পাবলিক লাইব্রেরি অ্যান্ড সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শামসুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার বাদল। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২৪ ● ১৬ বার পঠিত