রবিবার ● ১ নভেম্বর ২০২৬

স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

হোম » ভোলা » স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর ঘরে মিলল যুবকের ঝুলন্ত মরদেহসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার লালমোহনে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর মো. রবিউল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রবিউল ওই গ্রামের নুর মিয়া হাওলাদার বাড়ির জাকির হোসেনের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বসতঘরে স্ত্রীর সঙ্গে রবিউলের কথা-কাটাকাটি হয়। পরে তাঁর স্ত্রী ঘুমিয়ে পড়লে রাতের কোনো এক সময় রবিউল গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১:৪৫:২১ ● ২৬ বার পঠিত